ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশার নিতপুর খাদ্য গুদামের সড়কে ঝুঁকিপূর্ণ ওঠানামা, দুর্ঘটনার আশঙ্কা

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম থেকে প্রধান সড়কে ওঠানামার সংযোগস্থলটি অতিরিক্ত উঁচু হওয়ায় চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে খাদ্যশস্যবাহী ভারী যানবাহন। বিশেষ করে ধান ও চাল পরিবহনে নিয়োজিত ট্রাকগুলো গুদাম থেকে প্রধান সড়কে ওঠার সময় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিতপুর খাদ্য গুদামে প্রতিদিন ধান, চালসহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য আনা-নেওয়ার কাজে ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচল করে। কিন্তু গুদাম থেকে প্রধান সড়কে ওঠার সংযোগস্থলটি প্রয়োজনের তুলনায় অনেক বেশি উঁচু হওয়ায় যানবাহনগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ভারী ট্রাকগুলো সড়কে ওঠার সময় গতি নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে সমস্যায় পড়ছে।

এদিকে প্রধান সড়ক দিয়ে একই সময়ে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী ট্রাক সড়কে ওঠানামার সময় অন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, “খাদ্য গুদাম থেকে প্রধান সড়কে ওঠার জায়গাটি অনেক উঁচু। ট্রাক ওঠানামার সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ অবস্থায় স্থানীয়দের দাবি, খাদ্য গুদাম থেকে প্রধান সড়কে ওঠার উঁচু অংশটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পাশাপাশি ভারী যানবাহন যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ওঠানামা করতে পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) জাকির হোসেন ভূঁইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি কিছুদিন হলো ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আগে আরও একজন কর্মকর্তা দায়িত্বে ছিলেন। রাস্তার সমস্যাটি নিয়ে এর আগেও একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। দ্রুত সড়কের উঁচু অংশ সংস্কার করে খাদ্য গুদামে ভারী যানবাহন চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পোরশার নিতপুর খাদ্য গুদামের সড়কে ঝুঁকিপূর্ণ ওঠানামা, দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x