ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

রাজধানীর উত্তরার বাসা থেকে গতকাল বুধবার রাতে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আজ সোমবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, এদিন আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাথী সাহা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

তবে আজ নুরুল ইসলামকে আদালতে হাজির করা হয়নি। তিনি কারাগারে আছেন।

নুরুল ইসলামের জামিন চেয়ে আবেদনে বলা হয়, তাঁর বয়স ৮১ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং নিজ বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী, চারবার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা।

আবেদনে আরও বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের অনেক আগে থেকেই তিনি রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। দেশের আইন, আদালত ও সংবিধানের প্রতি তাঁর শ্রদ্ধা ও আস্থা রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হবেন না এবং মামলার বিচার কার্যক্রমে অংশ নেবেন। প্রয়োজনে উপযুক্ত জিম্মাদার দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ১৯ নভেম্বর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় উত্তরা ৯ নম্বর সেক্টরে পেটে গুলিবিদ্ধ হন মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নিহত সাদিকুলের প্রতিবেশী মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে আরও ১৪টি মামলা রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করা হয়। তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিষয় : আদালত জুলাই গণ-অভ্যুত্থান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x