ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৩ নভেম্বর ২০২৬

টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল এ অভিযান চালায়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. রিয়াজ (২৯) এবং জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা মো. জাবের (৩২)।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x