ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দায়িত্বের পরিবর্তন, সম্পর্কের নয়-আবু সাইদ সরকারের আবেগঘন বিদায়বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শাখার আমিরের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর আবেগঘন বার্তায় দীর্ঘদিনের সাংগঠনিক পথচলার স্মৃতিচারণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবু সাইদ সরকার।

সংগঠনের সিদ্ধান্ত ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এবং তালিমুল কুরআন বিভাগের সহকারী হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী বার্তায় আবু সাইদ সরকার বলেন, বিজয়নগর উপজেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন তাঁর জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এ দীর্ঘ পথচলায় সংগঠনের দায়িত্বশীল, সহকর্মী ও উপজেলার সর্বসাধারণের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা তাঁর কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে।

বার্তায় তিনি দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি কিংবা কোনো কথা ও আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। একই সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক হয়রানি, মামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও সাংগঠনিক নিষ্ঠার কথা স্মরণ করেন।

তিনি নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি বিজয়নগর উপজেলা জামায়াতের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক অগ্রগতি কামনা করে বলেন, দায়িত্বের অবস্থান পরিবর্তিত হলেও সহকর্মীদের সঙ্গে তাঁর হৃদ্যতা, ভ্রাতৃত্ব ও কল্যাণকামিতা অটুট থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দায়িত্বের পরিবর্তন, সম্পর্কের নয়-আবু সাইদ সরকারের আবেগঘন বিদায়বার্তা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x