দিনাজপুরে রংপুর বিভাগীয় বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগের আলো পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. ওয়াহেদুর রহমান। প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকার বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী, সার্কুলেশন ম্যানেজার সুজাউল হক, বিজ্ঞাপন ম্যানেজার আব্দুর রহিম এবং সিনিয়র সাংবাদিক ও ভ্রাম্যমাণ প্রতিনিধি দয়ারাম রায়। প্রধান অতিথির বক্তব্যে প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বলেন, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ জেলা। এখানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, জিয়া হাট ফাউন্ডেশন, গম গবেষণা কেন্দ্র, বন বিভাগসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। তিনি প্রতিনিধিদের নিজ নিজ এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি পত্রিকার প্রচার ও সার্কুলেশন বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন। এ সময় উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোস্তফা কামাল (সদর), বিকাশ ঘোষ (বীরগঞ্জ), আল আমিন (কাহারোল), মোঃ মুরছালিন হোসেন (বিরল), তাপস চন্দ্র রায় (চিরিরবন্দর), মেনহাজুল ইসলাম (পার্বতীপুর), জালাল উদ্দিন রুমী (বিরামপুর), আব্দুল কাদের (নবাবগঞ্জ) ও তাছির উদ্দিন বাপ্পী (হাকিমপুর) প্রমুখ।
মতামত