নওগাঁর আত্রাই উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিয়ামত আলী বাবু ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনি গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, জনসাধারণের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের বিষয়ে স্থানীয়দের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এ সময় মোঃ নিয়ামত আলী বাবু বলেন, জনগণের ভালোবাসা, আন্তরিকতা এবং মূল্যবান পরামর্শ তাঁকে অনুপ্রাণিত করে। তিনি বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ৪ নং পাঁচুপুর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আমি চাই সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে। আপনাদের সমস্যার কথা শুনতে, আপনাদের প্রত্যাশা জানতে এবং এলাকার উন্নয়নে কাজ করতে। একটি সুন্দর ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে হলে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। তাই আমি সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শুনতে চাই এবং তাঁদের প্রত্যাশাকে গুরুত্ব দিতে চাই।
তিনি বলেন, আমার প্রত্যাশা একটাই—পাঁচুপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা। জনগণের সমর্থন ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।
গণসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
মতামত