ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১০১ সদস্যের কমিটি প্রকাশ পোকখালী বিএনপির, পদ নিয়ে অসন্তোষ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল-বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে এইচ, এম সেলিম উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ ইসমাইলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত কমিটির তালিকায় আমান উল্লাহ আমান, মোহাম্মদ আবদুল্লাহ, বেলাল উদ্দিন, নুর আহমদ, লোকমান হাকিম, মোস্তাক আহমদ, ছৈয়দুল হক, নুরুল ইসলাম, আবুল কাসেম ও মোবারক হোসেনকে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজাহানকে মনোনীত করা হয়েছে। 

কমিটিতে যুব, ছাত্র, কৃষি, ধর্ম, মহিলা, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পুনর্বাসন এবং ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদকীয় পদের পাশাপাশি সদস্য হিসেবে অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় স্বাক্ষর করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবদুল কালাম (চেয়ারম্যান) ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

নতুন কমিটি প্রকাশের মধ্য দিয়ে পোকখালী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।  

এদিকে নতুন কমিটি গঠনের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে এইচ, এম সেলিম উদ্দিন বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে তার সাথে পরামর্শ করা হয়নি। তিনি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা নেতৃবৃন্দ এ ব্যাপারে তাকে ডাকলেও মতামত নেননি।

অন্যদিকে প্রকাশিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক রুবেল একই সুরে ক্ষোভ জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে তার সাথেও কোন কথা বলা হয়নি।

তালিকায় সাক্ষরকারী ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানান, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের তৈরিকৃত তালিকা মতে আমরা এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছি। তবে এটা সত্য যে, টপ পাঁচে আসতে অনেকে আগ্রহী থাকলেও সকলকে দেয়া সম্ভব নয়। আবার অনেকে কাঙ্খিত পদ না পেয়ে নানা কথা বলতে পারেন।

সরাসরি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল জানান, চাইলেও তো সবাইকে পোস্টে দেয়া যায় না। তাই অনেকের মান অভিমান থাকতে পারে। কমিটি গঠন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আগে কথা বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কমিটি প্রকাশ হওয়ার পরই তো তারা জানবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১০১ সদস্যের কমিটি প্রকাশ পোকখালী বিএনপির, পদ নিয়ে অসন্তোষ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x