ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে এমপি মোস্তাফিজুর রহমান

নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত স্বামী-স্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং পরিবারের সদস্যদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামে নিহত দম্পতির বাড়িতে যান। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি সংসদ সদস্যের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি।

নিহত দম্পতি হলেন সাপাহার উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের সোলায়মান আলী (৬৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে সোলায়মান আলী গ্রামের মোড় থেকে বাড়িতে ফিরে শোবার ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরে গ্যাসের গন্ধ পেয়ে স্ত্রীকে বিষয়টি জানান। পরে তাঁর স্ত্রী আফরোজা বেগম ঘুম থেকে উঠে সিলিন্ডারে গ্যাস আছে কি না, তা পরীক্ষা করতে গিয়ে গ্যাসের চুলা চালু করেন। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর অগ্নিদগ্ধ হন।

তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ নভেম্বর বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। পরে তাঁর মরদেহের সঙ্গে স্ত্রী আফরোজা বেগমকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সোলায়মান আলীকে দাফন করার পরদিন ২২ নভেম্বর ভোর পৌনে ৫টার দিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমও শেষনিশ্বাস ত্যাগ করেন।

একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। 

এ অবস্থায় নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করায় স্থানীয়রা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে এমপি মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x