ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাশকতা ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাহারায় স্বেচ্ছাসেবক দল, নেতৃত্বে নজরুল ইসলাম মিলন

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল হক শ্যামলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সজাগ থাকবেন।

নেতাকর্মীরা আরও বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই জনস্বার্থ ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা সচল রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ সময় তারা বলেন, শ্রীপুরের মাটিতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি শান্তিপূর্ণ ও সচেতন অবস্থান অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নাশকতা ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাহারায় স্বেচ্ছাসেবক দল, নেতৃত্বে নজরুল ইসলাম মিলন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x