কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুকদিয়া বাজারসংলগ্ন মহাসড়কে তাঁদের অবস্থান করতে দেখা যায়। বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী সেখানে জড়ো হন। এ সময় তাঁদের কারও কারও হাতে ঢাল, সড়কি ও রামদা দেখা যায়।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের প্রতিটি ইউনিয়নে দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিশেষ করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
মতামত