ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর

পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ঢাকার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল।

সফরের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ডাচেস অব কোইমব্রার যৌথ অংশগ্রহণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তাঁর প্রতিনিধিদলের সম্মানে একটি বিশেষ আনুষ্ঠানিক অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আর কবির। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের প্রধান স্যার শেখ আলিউর রহমান বক্তব্য দেন। ডাচেস অব কোইমব্রা তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা প্রদান করা হয়। পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। একই সঙ্গে সবুর খানকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে মো. সবুর খান ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ রাজকীয় স্বীকৃতি লাভ করেন, যা তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও একটি গৌরবের উপলক্ষ।

রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘Cozinha Real–The Royal Lounge’–এর আনুষ্ঠানিক উদ্বোধন। মারিয়া ফ্রান্সিসকা এ স্থাপনাটির উদ্বোধন করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল–পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো–চেয়ার ফারহান–খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগপ্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর মোহাম্মদ আজিজ–উর–রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী, লায়লা মিশেল গুরমুখ ও লন্ডন টি এক্সচেঞ্জের অন্য প্রতিনিধিরা।

বিষয় : পর্তুগাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x