কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা, হত্যা, অগ্নিকাণ্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার বিকালে জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধাক্ষ্য আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ।
আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, জিয়া পরিষদের নাটোর সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী।
এছাড়া নলডাঙ্গা উপজেলা সভাপতি এ এন এম অধ্যাপক শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক মো. হারুন অর রশিদ ও গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল বক্তব্য রাখেন।
মতামত