ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের দায়ে মিয়ানমারকে দোষী করায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানানো হলো।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইসিজের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’

হুমায়ুন কবির বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আইসিজে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে।’    আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।

রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও এতে এসেছে। এ ছাড়া এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সামনে কিভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

বিষয় : রোহিঙ্গা হুমায়ুন কবির আইসিজে রায় আমরা সন্তুষ্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের দায়ে মিয়ানমারকে দোষী করায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানানো হলো।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইসিজের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’

হুমায়ুন কবির বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আইসিজে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে।’    আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।

রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও এতে এসেছে। এ ছাড়া এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সামনে কিভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x