ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শেয়ারবাজারে অভিষেকেই ৮১ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক, মূল্যায়ন দেড় ট্রিলিয়ন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে অভিষেকের মাধ্যমে রেকর্ড ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি হয়ে ওঠার পথে রয়েছে পাঁচ বছর বয়সী এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করতে হচ্ছে অ্যানথ্রপিককে। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার, যা আগে প্রস্তাবিত ৭০ থেকে ৭৮ ডলারের সীমার চেয়ে বেশি। বৃহস্পতিবার নিউইয়র্কের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন শুরু হওয়ার কথা।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোনও প্রতিষ্ঠানের সরাসরি শেয়ারবাজারে আসার ঘটনা এটিই প্রথম। ফলে দ্রুত সম্প্রসারিত এআই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে অ্যানথ্রপিকের এই অভিষেককে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শেয়ার বিক্রিতে চাহিদা সরবরাহের তুলনায় প্রায় ১০ গুণ বেশি ছিল। প্রতিষ্ঠানটি মোট ১০৭ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে। এর মধ্যে শেয়ার বিক্রি থেকে ৮১ বিলিয়ন ডলার এবং গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়াসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ থেকে আরও ২৬ বিলিয়ন ডলার আসার কথা। চাহিদা বেশি হলে অতিরিক্ত শেয়ার বিক্রির মাধ্যমে আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহের সুযোগও রাখা হয়েছে।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক সাত কর্মী অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। তাদের নেতৃত্বে ছিলেন ভাই-বোন দারিও ও ড্যানিয়েলা আমোদেই। প্রতিষ্ঠানটির আয় দ্রুত বাড়লেও লোকসানও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তাদের আয় হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। একই সময়ে নিট লোকসান দাঁড়িয়েছে ১০৪ বিলিয়ন ডলার বলে আইপিও নথিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিযোগিতা, ব্যয়বহুল চিপের সংকট এবং ঋণের চাপ বাড়ছে। ফলে অ্যানথ্রপিকের সামনে বড় চ্যালেঞ্জ হবে বিপুল বিনিয়োগকে টেকসই মুনাফায় রূপান্তর করা। প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে অভিষেক তাই শুধু অ্যানথ্রপিক নয়, পুরো এআই শিল্পের ভবিষ্যৎ মূল্যায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: বিবিসি

বিষয় : এআই যুক্তরাষ্ট্র শেয়ারবাজারে অভিষেকেই ৮১ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক মূল্যায়ন দেড় ট্রিলিয়ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে অভিষেকেই ৮১ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক, মূল্যায়ন দেড় ট্রিলিয়ন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে অভিষেকের মাধ্যমে রেকর্ড ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি হয়ে ওঠার পথে রয়েছে পাঁচ বছর বয়সী এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করতে হচ্ছে অ্যানথ্রপিককে। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার, যা আগে প্রস্তাবিত ৭০ থেকে ৭৮ ডলারের সীমার চেয়ে বেশি। বৃহস্পতিবার নিউইয়র্কের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন শুরু হওয়ার কথা।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোনও প্রতিষ্ঠানের সরাসরি শেয়ারবাজারে আসার ঘটনা এটিই প্রথম। ফলে দ্রুত সম্প্রসারিত এআই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে অ্যানথ্রপিকের এই অভিষেককে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শেয়ার বিক্রিতে চাহিদা সরবরাহের তুলনায় প্রায় ১০ গুণ বেশি ছিল। প্রতিষ্ঠানটি মোট ১০৭ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে। এর মধ্যে শেয়ার বিক্রি থেকে ৮১ বিলিয়ন ডলার এবং গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়াসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ থেকে আরও ২৬ বিলিয়ন ডলার আসার কথা। চাহিদা বেশি হলে অতিরিক্ত শেয়ার বিক্রির মাধ্যমে আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহের সুযোগও রাখা হয়েছে।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক সাত কর্মী অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। তাদের নেতৃত্বে ছিলেন ভাই-বোন দারিও ও ড্যানিয়েলা আমোদেই। প্রতিষ্ঠানটির আয় দ্রুত বাড়লেও লোকসানও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তাদের আয় হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। একই সময়ে নিট লোকসান দাঁড়িয়েছে ১০৪ বিলিয়ন ডলার বলে আইপিও নথিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিযোগিতা, ব্যয়বহুল চিপের সংকট এবং ঋণের চাপ বাড়ছে। ফলে অ্যানথ্রপিকের সামনে বড় চ্যালেঞ্জ হবে বিপুল বিনিয়োগকে টেকসই মুনাফায় রূপান্তর করা। প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে অভিষেক তাই শুধু অ্যানথ্রপিক নয়, পুরো এআই শিল্পের ভবিষ্যৎ মূল্যায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: বিবিসি

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x