কুড়িগ্রামের চিলমারীতে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন, জার্মানির অর্থায়নে চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (এসএফএসসিপি) আওতায় ছাগল, সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সলিডারিটি কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের ৫৪ জন সুবিধাভোগীর মধ্যে এসব ছাগল, সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলিডারিটি কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা বিথী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ধীরেন্দ্রনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, প্রেসক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংস্থাটির মাঠকর্মীরা।
অনুষ্ঠানে ২৬ জন সুবিধাভোগীর মধ্যে ছাগল এবং ২৮ জনের মধ্যে সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
মতামত