ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল

গতকাল বুধবার রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।

এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা বিস্তারিত বলতে পারবেন।

বিষয় : আগুন গাজীপুর ঢাকা বিভাগ শ্রীপুর গাজীপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।

এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা বিস্তারিত বলতে পারবেন।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x