ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাসিতে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন

রাঙামাটিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরাছবি: প্রথম আলো

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রত্যয়ে প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ নভেম্বর রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের হলরুম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে রাঙামাটি বন্ধুসভা।

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির নানা রঙের আমেজে সাজানো হয়েছিল আয়োজনটি। স্থানীয় শিল্পীদের পাশাপাশি স্কুলটির কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয় গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায়। বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুর নিপাট হাসি আর পরিবেশনায় উপস্থিত সবার চোখেই আনন্দের জল আসে।

অনুষ্ঠানে রাঙামাটি বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য বন্ধুরা উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন এবং তাদের মুখে হাসি ফোটান।

স্বাগত বক্তব্যে প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি মিকেল চাকমা বলেন, প্রথম আলো কেবল একটি সংবাদমাধ্যম নয়, এটি তারুণ্যের মেধা, মনন ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক বিশাল প্ল্যাটফর্ম। ২৮ বছর ধরে পত্রিকাটি সত্যের পক্ষে লড়াই করার পাশাপাশি সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়ে আসছে। রাঙামাটি বন্ধুসভার আজকের এই আয়োজন সেই মানবিক দায়বদ্ধতারই এক উজ্জ্বল নিদর্শন।

বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্কুলটির প্রধান শিক্ষক তাপসী চাকমা বলেন, ‘আমাদের এসব শিশু সচরাচর বড় কোনো জনসমাগম বা উৎসবের মূল ধারায় অংশ নেওয়ার সুযোগ কম পায়। বন্ধুসভার বন্ধুরা যেভাবে আজ তাদের আপন করে নিয়ে গান গেয়েছেন, আনন্দ করেছেন, তা এসব শিশুর মানসিক বিকাশে এক অনন্য ভূমিকা রাখবে।’

রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের পরিচালক নুরুল আবছার বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা বিশেষ চাহিদার কারণে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে আলাদা। তাদের শিক্ষা, উন্নয়ন ও সমাজে অবদান রাখার বিষয়গুলোকে যথাযথভাবে গুরুত্ব দিলে তারা সমাজের মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। সঠিক শিক্ষা, যত্ন ও সমাজের সহায়তায় তারা তাদের সম্ভাবনা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারে।’

রাঙামাটি বন্ধুসভার সাধারণ সম্পাদক বাবুল মারমা বলেন, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। সবার সঙ্গে সমানভাবে আমরা বসবাস ও সব সুবিধা ভাগাভাগি করে নিতে চাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে মূল পরিচয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও গান ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে পরিচয় দিয়েছে সুযোগ পেলে তারাও ভালো কিছু করতে পারে।’

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন রাঙামাটি বন্ধুসভার সাধারণ সম্পাদক বাবুল মারমা। বন্ধুসভার সদস্যদের পাশাপাশি রাঙামাটির স্থানীয় নৃত্যশিল্পী প্রমি চাকমা ও জুনানী দেওয়ান নৃত্য পরিবেশন করেন। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও নৃত্যে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে শিক্ষার্থীদের বন্ধুসভার পক্ষ থেকে শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, রাঙামাটি বন্ধুসভার উপদেষ্টা মিতু চাকমা, সহসভাপতি ইন্দুভূষণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক রুনি চাকমা, প্রশিক্ষণ সম্পাদক মিনা চাকমা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জয়া চাকমা প্রমুখ।

বিষয় : সারাদেশ বন্ধুসভা প্রথম আলো প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ রাঙামাটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাসিতে প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x