ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ

মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানাসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই-হাটুভাঙা সড়কের ওভারব্রিজ থেকে নিচে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতা ঘটানো হয়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোড়াই ওভারব্রিজের নিচে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখের নেতৃত্বে নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে চলন্ত যানবাহন থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিষয় : জেলার খবর টাঙ্গাইল পেট্রল জুলাই আগস্ট অভ্যুত্থান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই-হাটুভাঙা সড়কের ওভারব্রিজ থেকে নিচে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতা ঘটানো হয়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোড়াই ওভারব্রিজের নিচে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখের নেতৃত্বে নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে চলন্ত যানবাহন থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x