ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

নরসিংদীর বেলাব উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বেলাব সদর ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি শাখা কার্যালয় লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়। শাখা ব্যবস্থাপক ভবনের দোতলায় অবস্থান করায় আগুন দেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।[TECHTARANGA-POST:24791] শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ছুড়ে মারে। তিনি দোতলায় থাকায় দ্রুত বিষয়টি জানতে পারেন। আগুনে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়েছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি। তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরে বেলাব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বেলাব থানার উপপরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, রাত তিনটার পর কে বা কারা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।  

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ