ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন

আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটিতে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের আসন, জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে বাসটি পার্কিং করা ছিল। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসের ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসটির ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

অন্যদিকে, বাসের মালিক মো. শফিকুল ইসলাম দাবি করেছেন, আগুনে তাঁর পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা।

শফিকুল ইসলাম বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।

বিষয় : আগুন ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা ভালুকা বাসে আগুন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের আসন, জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে বাসটি পার্কিং করা ছিল। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসের ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসটির ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

অন্যদিকে, বাসের মালিক মো. শফিকুল ইসলাম দাবি করেছেন, আগুনে তাঁর পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা।

শফিকুল ইসলাম বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x