ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বেলাব সদর ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে। ছবি: সমকাল

নরসিংদীর বেলাব উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বেলাব সদর ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি শাখা কার্যালয় লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়। শাখা ব্যবস্থাপক ভবনের দোতলায় অবস্থান করায় আগুন দেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ছুড়ে মারে। তিনি দোতলায় থাকায় দ্রুত বিষয়টি জানতে পারেন। আগুনে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়েছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরে বেলাব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বেলাব থানার উপপরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, রাত তিনটার পর কে বা কারা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।  

বিষয় : আগুন গ্রামীণ ব্যাংক নরসিংদী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x