ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টানা বৃষ্টিতে ক্রেতা শূন্য কুমিল্লার বৃহৎ সবজির বাজার

ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি সবজির বাজার কুমিল্লার নিমসারের ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। এতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি নিয়ে আসা পাইকার ও বিক্রেতারা পড়েছেন লোকসানের মুখে।

শুক্রবার (২০ নভেম্বর) নিমসার বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি তুলনামূলক কম। বিক্রি কমে যাওয়ায় অনেকটা বাধ্য হয়েই কম দামে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, দুই দিন আগেও প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৩০ থেকে ৩৫ টাকার শসা নেমে এসেছে ১০ থেকে ১৫ টাকায়। তাল বেগুন বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে। অন্যদিকে, বৃষ্টির আগে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া করলা এখন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

জামালপুর থেকে তাল বেগুন নিয়ে আসা ব্যবসায়ী অহিদুর রহমান বলেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা নেই। প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা লোকসানে বিক্রি করতে চাইলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না।

ব্যবসায়ী সুমন মিয়া বলেন, বুধবারও যে করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, এখন তা ৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তারপরও ক্রেতা মিলছে না।

আরেক ব্যবসায়ী মো. শহিদুল্লাহ বলেন, কাঁচা সবজি নিয়ে বিপাকে পড়েছেন তারা। এর ওপর টানা বৃষ্টি। বাজারে মুলা ও ফুলকপি নিয়ে এসেছেন। সময়মতো বিক্রি করতে না পারলে এসব সবজি পচে নষ্ট হয়ে যাবে।

আড়তদার জামাল হোসেন জানান, টানা বৃষ্টিতে বাজারে ক্রেতা কমে যাওয়ায় সবজি বিক্রি ব্যাহত হচ্ছে। উৎপাদিত সবজি সময়মতো বিক্রি করতে না পারায় ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষক ও পাইকাররা।

এদিকে, টানা বৃষ্টিতে একদিকে বাজারে সবজির দাম কমে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে মাঠে থাকা ফসলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয় : কুমিল্লা পাইকারি সবজির বাজার নিমসার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে ক্রেতা শূন্য কুমিল্লার বৃহৎ সবজির বাজার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x