ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান। সফরকালে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় রোহিঙ্গারা নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নাগরিকত্বের অধিকার, নিরাপত্তা সংকট এবং মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় দায়ের করা এ মামলাটি রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। 

রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ, রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় কেবল আইনি প্রক্রিয়ার বিষয় নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের বিচার এবং নিজ দেশে ফিরে যাওয়ার স্বপ্নের সঙ্গেও জড়িত।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাঁদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তাঁরা কৃতজ্ঞ। তবে তাঁরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। আইসিজের রায় তাঁদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশা করেন।

তিনি আরও বলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।     

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে এপিবিএন। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x