ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা।

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি কার্যালয়ে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।

এ ঘটনায় পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে শুক্রবার কোনো কর্মসূচি পালন করতে না পারেন, সে উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। 

তবে কার্যালয়ে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা।

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি কার্যালয়ে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।

এ ঘটনায় পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে শুক্রবার কোনো কর্মসূচি পালন করতে না পারেন, সে উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। 

তবে কার্যালয়ে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x