ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে আবারও বেড়েছে তার চোরের উৎপাত। চুরি হচ্ছে সেচপাম্প, রাইস মিল, স'মিল এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তারও।

গত ২২শে অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর দক্ষিণপাড়া গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোঃ ইউসুফ উদ্দিনের বাড়ির সেচপাম্পের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও গত কয়েকদিনে ইউনিয়নের বিভিন্ন স্থানে একই কায়দায় তার চুরির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাচ্ছে। এতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, মিল মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এই চক্রের বেশিরভাগ সদস্যই মাদকের সাথে জড়িত। মাদকের টাকা জোগাড় করতেই তারা রাতের আঁধারে এই চুরির ঘটনা ঘটাচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই চোরচক্রসহ কোন ভাঙ্গারির দোকানে চোরাই তার কেনাবেচা হচ্ছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করা হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x