ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশার পাঁচড়াই মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নওগাঁর পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের পাঁচড়াই ফুটবল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে স্থানীয় পাঁচড়াই ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোদাচ্ছের রহমান, পোরশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আবুল হোসেন বাবু, ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির এবং কৃষক দলের নেতা মোঃ বজলুর রশিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত জরুরি। ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সহায়তা করে।

তারা আরও বলেন, আদিবাসী সম্প্রদায়ের তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এ ধরনের আয়োজন স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশার পাঁচড়াই মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x