আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে নওগাঁয় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনে প্রাসঙ্গিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ; অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত