ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ -এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান।

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী আলোকচিত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটোগ্রাফির মাধ্যমে একটি অঞ্চলের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা সম্ভব। নওগাঁর সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের নানা চিত্র আলোকচিত্রের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন নওগাঁর প্রতিভাবান আলোকচিত্রীদের সৃজনশীলতা বিকাশ ও তাদের উৎসাহিত করার পাশাপাশি জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নথিবদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলোকচিত্রী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ -এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান।

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x