ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় গাংগুরিয়া ইউপি নির্বাচন ঘিরে আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন।

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর পোরশা উপজেলার আসন্ন গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শোডাউনটি স্থানীয় সারাইগাছি মোড় থেকে শুরু হয়ে গাংগুরিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

শোডাউন চলাকালে অংশগ্রহণকারীরা আব্দুল মজিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তারা।

পথিমধ্যে বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ বলেন, “আমি গাংগুরিয়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, উন্নত যোগাযোগব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে গাংগুরিয়া ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

মোটরসাইকেল শোডাউনে গাংগুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইতোমধ্যে গাংগুরিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় গাংগুরিয়া ইউপি নির্বাচন ঘিরে আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন।

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x