ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক এফডিএমএন সদস্যকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে উখিয়া থানাধীন পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১০-এর জি/৪ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন জোবায়ের (২৬)।

 তিনি জিয়াদুল হকের ছেলে ও জান্নাত আরার ছেলে বলে জানা গেছে। তার ঠিকানা ক্যাম্প-১০, ব্লক জি/৪, বালুখালী, উখিয়া, কক্সবাজার।

৮ এপিবিএন সূত্রে জানা যায়, ৮ এপিবিএন উখিয়া, কক্সবাজারের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তুহিন মন্ডল, সঞ্জয় কুন্ডুসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে জোবায়েরকে শনাক্ত করে আটক করা হয়।

 পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর মামলা নং-২৯৫/২০ (টেকনাফ)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১)-এর ১০(ক) ধারায় মামলা রয়েছে।

ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে ৮ এপিবিএন সূত্র নিশ্চিত করেছে।

৮ এপিবিএন জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তার এবং ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x