ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, কেয়ারটেকারকে কুপিয়ে জখম

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে হাবিব উল্লাহ (৪৩) নামে এক বাড়ির কেয়ারটেকারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিব উল্লাহ বাদী হয়ে কবির হোসেন, তার স্ত্রী পারভিন বেগম ও মেয়ে রাখিয়া আক্তারের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাবিব উল্লাহ বর্তমানে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কবির হোসেন একটি বাড়িতে প্রবেশ করে গাছের ডাল কাটতে গেলে কেয়ারটেকার হাবিব উল্লাহ বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কবির হোসেন তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন হাবিব। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি ও গাছের ডাল কাটতে বাধা দেওয়ায় কবির, তার স্ত্রী ও মেয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাবিবের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাড়ির মালিক আলী আশরাফের ছেলে আনোয়ার হোসেন বলেন, হাবিব উল্লাহ দীর্ঘ ১০-১২ বছর ধরে তাদের বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, অভিযুক্তরা এর আগেও একাধিকবার হাবিবের ওপর হামলা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কবির হোসেন বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ছাগলের জন্য গাছের পাতা কাটতে বাধা দেওয়ায় কথা কাটাকাটি হয়। আমার হাতে থাকা ডালের আঘাতে তার মাথা ফেটে যায়।

এ বিষয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাকসামে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, কেয়ারটেকারকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x