ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সারের বাড়তি দামের প্রতিবাদে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টায় যানজট

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি। সরকার নির্ধারিত দামে সার না পাওয়া এবং বাজারে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায়।লালমনিরহাট–পাটগ্রাম–বুড়িমারী জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পাথর ও বিভিন্ন পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা প্রশাসনের আশ্বাসে কৃষকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের ভাষ্য, আমন মৌসুম শুরু হওয়ায় জমিতে সার প্রয়োগের প্রয়োজন বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাঁরা প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। এর সুযোগ নিয়ে কোনো কোনো ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলেও অভিযোগ তাঁদের।

কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু তাঁদের কাছ থেকে একই সার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও বাজারে তা ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং ইউরিয়া সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

কৃষকেরা বলেন, আমন চাষের শুরুতেই সারের দাম বেড়ে যাওয়ায় তাঁদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পাশাপাশি প্রয়োজনের সময় সার না পেলে জমিতে সময়মতো সার প্রয়োগ করা সম্ভব হবে না। এতে আমনের ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সরকারি মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও থানা-পুলিশ। ইউএনও বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, প্রকৃত কৃষকদের চাহিদা বিবেচনায় নিয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সার বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও আরও বলেন, সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কিংবা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের আশ্বাসের পর বেলা দেড়টার দিকে কৃষকেরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কৃষকেরা জানিয়েছেন, নির্ধারিত দামে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত না হলে তাঁরা পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সারের বাড়তি দামের প্রতিবাদে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টায় যানজট

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x