ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী গ্রেপ্তার

সোলতান আহমদ,  কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/৫ ব্লকে পরিচালিত অভিযানে ঝিনুক আরা (৩০) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ক্যাম্পের মহিলা মাঝির সহযোগিতায় নিজ বসতঘর থেকে ঝিনুক আরাকে আটক করা হয়।গ্রেপ্তার ঝিনুক আরা ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বাসিন্দা। তিনি ২০১৮ সালে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের নিরাপত্তা স্কটের মাধ্যমে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এপিবিএন জানায়, অভিযানের পর উনচিপ্রাং ক্যাম্পে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x