ফ্যাসিবাদী সরকারের পতনের বিজয় দিবস উদযাপনে পটিয়ায় প্রস্তুতি সভা
----------------------------
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগাম দক্ষিন জেলার পটিয়া উপজেলা ও পৌরসভায় ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ রবিবার ২ আগষ্ট ২০২৬ইং , বিকাল ৩টায়, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া পৌরসভাস্হ দলীয় কার্যালয়ে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৫ আগষ্ট বিকাল ৩টায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া পৌরসভা এলাকায় বিজয় র্্যালি করার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম জসীম উদ্দীন, মোঃ মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোঃ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার Card, জেলা ছাত্রদলের সদস্য রেজাউল করিম মিজান, উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, জেলা উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, ৫ আগষ্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে গনতন্ত্রের বিজয় নিশ্চিত হয়েছিল। তারা ত্যাগের বিনিময়ে অর্জিত গনতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নের্তৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
মতামত