ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে বৈধ কৃষিজমি দখলচেষ্টা ও অপপ্রচারের অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :আল আমিন খান:গাজীপুরের শ্রীপুরে বৈধভাবে ক্রয়কৃত কৃষিজমি জোরপূর্বক দখল ও রাস্তা নির্মাণের অপচেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবার।

লিখিত বক্তব্যে ফারজানা আক্তার খান জানান, তার স্বামী শফিক হোসেন খান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। প্রায় ১৮ বছর আগে শ্রীপুর মৌজায় ১৭ শতাংশ কৃষিজমি বৈধভাবে ক্রয় করেন। জমিটির নামজারি (খারিজ), খাজনা পরিশোধসহ সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি কয়েকজন ব্যক্তি তাদের সম্মতি ছাড়াই জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। রাতের আঁধারে কৃষিজমিতে মাটি ফেলে ভরাট করারও অভিযোগ করেন তিনি। এসবের প্রতিবাদ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার খান বলেন, তাদের জমির সব কাগজপত্র বৈধ ও আইনসম্মত। জমি নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। জোরপূর্বক রাস্তা নির্মাণ কিংবা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ জানান, কোনো এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য ও জমির কাগজপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রীপুরে বৈধ কৃষিজমি দখলচেষ্টা ও অপপ্রচারের অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x