ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দির পদমদী ঘোনারঘাট বাজারে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ আটক ১

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ঘোনারঘাট বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে বালিয়াকান্দি থানা  পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও নজরদারি চালিয়ে আসছিল স্থানীয় মাদকবিরোধী সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে আরশাফ আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গাঁজার গাছসহ হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত নিজামুদ্দিন শেখের ছেলে ও স্থানীয় আরিফ চৌকিদারের আপন ভাই বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তারা দল-মত বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা না করে মাদকসংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করছে। এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দির পদমদী ঘোনারঘাট বাজারে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x