ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হারামিয়া ও মুছাপুর ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ

নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপঃ সন্দ্বীপে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে হারামিয়া ও মুছাপুর ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে  মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ইসলামের শিক্ষা হলো মানুষের দুঃসময়ে তার পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করেই জামায়াতে ইসলামী দেশব্যাপী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মানুষের সেবা কোনো দয়া নয়; এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় সরকার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবান সকলের উচিত দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, মানবতার সেবায় জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান, রহমতপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হালিম, আজিমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলা, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, হরিশপুর ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মনির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হারামিয়া ও মুছাপুর ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x