ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দিতে মাদকমুক্ত সমাজ গঠনে পদমদি-ঘোনারঘাট আঞ্চলিক মাদকবিরোধী সংগঠনের সচেতনতামূলক সভা

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদি-ঘোনারঘাট আঞ্চলিক মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে জেসিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. জাহিদ মোল্লা।জেসিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

এছাড়া বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ এম. এ. কুদ্দুস শেখ, নবাবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ কাবিল উদ্দিন এবং কৃষকদলের সভাপতি মোঃ শাজাহান মিয়া।

বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে মাদকমুক্ত সমাজ গঠনে পদমদি-ঘোনারঘাট আঞ্চলিক মাদকবিরোধী সংগঠনের সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x