ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের এক নকল নবিশের বিরুদ্ধে অনিয়মের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক ফোরামের কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সাংবাদিক আহত হওয়ার দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক লুৎফুর রহমান হৃদয়, যিনি দৈনিক কান্ট্রি টুডে ও দৈনিক প্রাণের বাংলাদেশ-এর কেন্দুয়া প্রতিনিধি, এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আড়াইটার দিকে নেত্রকোণা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মো. সেলিম মিয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে দলিল-সংক্রান্ত অনিয়ম ও অন্যান্য অভিযোগের তথ্য সংগ্রহ শেষে তিনি দুই সহকর্মীকে নিয়ে মুজারপাড়া এলাকায় অবস্থিত জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের জেলা কার্যালয়ে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর মো. সেলিম মিয়া, মিন্টনসহ ১০-১৫ জন সেখানে প্রবেশ করে তথ্য ও ভিডিও ফুটেজ দাবি করে। এ সময় তারা গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে বাধা দিলে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, টেবিলের ওপর থাকা একটি স্টিলের নেমপ্লেট দিয়ে লুৎফুর রহমান হৃদয়ের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত হন।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা চলে যাওয়ার সময় লুৎফুর রহমান হৃদয় ও তার দুই সহকর্মীকে সুযোগ পেলে হত্যা করার হুমকি দেয়।  এ ঘটনায় মো. সেলিম মিয়া, মিন্টনসহ ১০-১৫ জনকে অভিযুক্ত করে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, নেত্রকোণা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান হৃদয় এ ঘটনাকে "মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত" উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক ফোরাম কার্যালয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x