ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ভোজ্য তেল ও সিমেন্ট জব্দ, পাচারকারী আটক ৫

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি অভিযানে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভোজ্য তেল ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হলেও অপর একটি অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।

কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৩ হাজার ১০০ লিটার সয়াবিন তেল লাইফবোট থেকে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি লাইফবোটও জব্দ করা হয়েছে।

অন্যদিকে, এর আগের দিন বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

আটকরা হলেন— নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (জিয়ান) (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) এবং মো. বাদশা (২০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকায়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ভোজ্য তেল, সিমেন্ট, লাইফবোট, কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তারা জানান, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ভোজ্য তেল ও সিমেন্ট জব্দ, পাচারকারী আটক ৫

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x