ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ১২ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (৩৪)।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’-এর সহায়তায় তল্লাশি পরিচালনা করেন।

তল্লাশির একপর্যায়ে সিএনজির ব্যাটারির ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬টি মিনি কার্টনে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেই ক্ষান্ত নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন ধরনের চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ১২ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x