ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: জমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন ছেলে, এসি ল্যান্ড তুলে দিলেন বাড়িতে ।রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার সংলগ্ন এলাকার এক মা ভিক্ষা করে মানুষ করেছেন তাঁর ছেলেকে। সেই মা বয়সের ভাড়ে নুয়ে পড়লে তাঁর শেষ সম্বল একখন্ড জমি নিজের নামে লিখে নেন ছেলে। এরপর মাকে অবহেলা করতে শুরু করেন। শুরু করেন মানসিক নির্যাতন। এক পর্যায়ে বৃদ্ধা মাকে বাড়ির বাইরে ফেলে আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হলে ঘর ছাড়া বৃদ্ধা মাকে নিজ বাড়িতে পৌঁছে দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ছেলেদের অবহেলা ও মানসিক নির্যাতনের পর বাড়ির বাইরে ফেলে আসা ঘর হারা বৃদ্ধা মাকে নিজ ভিটায় আবারও তুলে দিয়েছেন পুঠিয়া উপজেলার মানবতার ফেরিওয়ালা ভূমি কর্মকর্তা শিবু দাস। সরকারি একজন কর্মকর্তা হয়েও শিবু দাসের এই মানবিক কাজে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেন, আজ যে ঘরে বৃদ্ধা নারীকে নিরাপদ আশ্রয়ে রেখে গেলেন, সেটি শুধু একটি ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস, সম্মান ও স্বপ্নের ঠিকানা। 

ভূমি কর্মকর্তা শিবু দাশ বলেন,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটায়, তবে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতার হাতই পারে একটি জীবন বদলে দিতে। ইতি পূর্বে ও এই পুঠিয়া উপজেলার ভূমি কর্মকর্তা, একজন অসহায় , গরীব ছাত্র কে লিখা পড়ার বই কিনে দিয়ে , সকলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান
0:00 0:00
1.0x