ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জনগণের মুখোমুখি কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম, খুললেন সরাসরি অভিযোগের দুয়ার

মোহাম্মদ আনোয়ার হোসেন লালমাই  কুমিল্লা:-  কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং দলীয় নেতাকর্মীদের যেকোনো অনৈতিক কর্মকাণ্ড রুখতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। এলাকার যেকোনো সমস্যা বা অনিয়মের কথা সরাসরি তাকে জানানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সকালে সংসদ সদস্য তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় এই ঘোষণা দেন। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সামনে একটি বিশেষ ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুক বার্তায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “প্রিয় কুমিল্লা-১০ নাঙ্গলকোট ও লালমাইয়ের সর্বস্তরের জনগণের প্রতি আমার নিবেদন—আপনার এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ইত্যাদি কর্মকাণ্ডসহ আমার নিজ দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অনৈতিক কার্যক্রম নিঃসংকোচে আমাকে ব্যক্তিগতভাবে অবহিত করুন।

নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের সামনে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে, সেখানে আপনার সুচিন্তিত মতামত জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনার মতামত বা অভিযোগ সম্পূর্ণ গোপন রাখা হবে।”

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “ফেসবুকে উসকানিমূলক লেখা থেকে বিরত থাকুন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

সংসদ সদস্যের এমন যুগান্তকারী ও দায়িত্বশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাঙ্গলকোট ও লালমাই এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, এমপির এই সরাসরি হস্তক্ষেপের আশ্বাসে একদিকে যেমন প্রশাসনের সুশাসন নিশ্চিত হবে, অন্যদিকে দলীয় নেতাকর্মীদের একাংশের অনৈতিক কর্মকাণ্ড বা ক্ষমতার অপব্যবহারের পথও বন্ধ হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগ বক্সে জমা পড়া সাধারণ মানুষের সুচিন্তিত মতামত ও অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জনগণের মুখোমুখি কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম, খুললেন সরাসরি অভিযোগের দুয়ার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x