ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে আনুমানিক ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. শফিক (৩৮)।

শুক্রবার (২৬ জুন ২০২৬) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে গাড়ির উপরে রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করার সময় চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে অতিরিক্ত চাকার ভেতর থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো ২৩টি মিনি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরে তার দেহ তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, "বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x