ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার :-কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত ও বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও বিজিবি যে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, তারই আরেকটি নজির দেখা গেছে এই উদ্ধার অভিযানে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, বিওপি থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজার-টেকনাফ রুটে চলাচলকারী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কক্সবাজার-জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের ফলে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

দুর্ঘটনায় দুইজন নারী ও এক শিশু গুরুতর আহত হন। বিজিবি সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের সেবায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

স্থানীয়দের মতে, দুর্ঘটনার পর বিজিবির দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x