ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। রবিবার (২১ জুন) বিকাল ৩ টায় উপজেলা মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লংগদুর তরুণ সমাজ খেলাধুলার জন্য একটি আধুনিক মাঠ ও স্টেডিয়ামের অভাব অনুভব করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং ক্রীড়া চর্চার প্রসারে দ্রুত একটি মিনি স্টেডিয়াম নির্মাণ সময়ের দাবি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন লংগদু উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক বিপ্লব ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলি চাকমা, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল এবং মাইনী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বক্তারা বলেন, একটি মিনি স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x