ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

মহিউদ্দিন বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি ।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) নিমসার কলেজে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন বাদল।

মতবিনিময় সভায় মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও চালকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী, পরিবহন মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।

এছাড়া বক্তব্য দেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সভাপতি ইয়ার আহমেদ, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং নিমসার বাজার কমিটির ইজারাদার মো. সফিকুল ইসলাম ভূঁইয়া।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x