শরীয়তপুর শহরজুড়ে ১২০ ক্যামেরা, নাগরিক নিরাপত্তায় নতুন দিগন্ত
নাগরিক নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শরীয়তপুর শহরজুড়ে আধুনিক এআই প্রযুক্তিসম্পন্ন ১২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। প্রায় ১৪ কিলোমিটার এলাকা এই নজরদারি ব্যবস্থার আওতায় এসেছে। প্রশাসনের দাবি, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে অপরাধ দমন, দ্রব্যমূল্য পর্যবেক্ষণ, মাদকবিরোধী কার্যক্রম ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ তিনটি প্রধান সড়ক ও সংযোগপথের বিভিন্ন পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হয়েছে। পালং, আংগারিয়া ও মনোহর বাজারসহ বাণিজ্যিক কেন্দ্রগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি সরকারি কলেজ, বিদ্যালয়, হাসপাতাল, বাস টার্মিনাল,আদালত, ধর্মীয় উপাসনালয় ও প্রশাসনিক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়
মতামত