ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আর্কাইভ দেখুন

সারাদেশে  আওয়ামী লীগের জ্বালাও  পোরাও   নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বহরপুর ইউনিয়ন  বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

সারাদেশে আওয়ামী লীগের জ্বালাও পোরাও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বহরপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহরপুর ইউনিয়ন শাখা।রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর বাজারে বহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।    পথসভায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির বহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিশ্বাস মঞ্জু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল মন্ডলসহ বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পথসভায় বক্তব্য রাখেন। সন্ধ্যায় বহরপুর বাজার বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বহরপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় নেতৃবৃন্দ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মোহাম্মদ সুমন বলেন, আওয়ামী লীগের সৃষ্ট নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি রাজপথে থেকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। কোনো ধরনের নৈরাজ্য, ভয়ভীতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা বরদাশত করা হবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। বহরপুর ইউনিয়নের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো অপশক্তির কাছে মাথানত না করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।


যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

যশোরের শার্শায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে।রায় ঘোষণার সময় তিনি কারাগারে আটক আছে । বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম হাসানুর রহমান আসাদ।   মামলার বিবরণ সূত্রে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং জোরপূর্বক চুমু খান।ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে তার পিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করেন। পরবর্তীতে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ওই বছরের ১ অক্টোবর শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।   মামলাটি তদন্ত শেষে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা শার্শা গোড়পাড়া ক্যাম্পের এসআই সালাউদ্দিন খান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।


যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে যশোরের বাঘারপাড়া থানার ধলগা বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের মো. মোক্তার হোসেন (৪৮), পিতা আব্দুল সাত্তার মল্লিক এবং পটুয়াখালী সদর উপজেলার গলাচিপা এলাকার মো. রাজ্জাক মৃধা (৫০)। তিনি ওই প্রাইভেট কারের চালক ছিলেন।অভিযান শেষে উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেট কারসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


সরিষাবাড়ীতে প্রবাসীর ৫০ লাখ টাকা ও স্বর্ণ ফেরত না দেওয়ায় নিয়ে পাল্টাপাল্টি থানায় অভিযোগ

সরিষাবাড়ীতে প্রবাসীর ৫০ লাখ টাকা ও স্বর্ণ ফেরত না দেওয়ায় নিয়ে পাল্টাপাল্টি থানায় অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি আরবপ্রবাসী রবিউল ইসলামের পাঠানো প্রায় ৪০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার সাথীর বিরুদ্ধে। অন্যদিকে, সুমাইয়ার অভিযোগ, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ বাক্স থেকে ২ লাখ টাকা নিয়ে গেছেন সাবেক স্বামীর স্বজনেরা। এ সময় দোকানের ছয়টি সাটারে তালা লাগিয়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সাবেক এআরএ জুট মিল এলাকায় সাথী কসমেটিকস অ্যান্ড বস্ত্র বিতানকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষ সরিষাবাড়ী থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে।প্রবাসীর ভাই রেজাউল ইসলামের অভিযোগ, তাঁর ভাই প্রায় ১৯-২০ বছর ধরে সৌদি আরবে কর্মরত। এ সময় স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ এবং ব্যবসার জন্য বিভিন্ন মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা পাঠানোর পাশাপাশি ১০ ভরি স্বর্ণালংকার, এবং ব্যবসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। এসব ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অন্যদিকে, সুমাইয়া দাবি করেন, নিজের বাবার সম্পত্তি বন্ধক, ঋণ ও ধান বিক্রির অর্থসহ প্রায় ১১ লাখ টাকা বিনিয়োগ করে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। সুমাইয়ার অভিযোগ, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক স্বামীর স্বজনেরা দোকানে গিয়ে ছয়টি সাটারে তালা লাগান। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। অপরদিকে, রেজাউল ইসলামের দাবি, গত ২০ অক্টোবর টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গেলে তাঁদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, উভয় পক্ষের পৃথক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গাংনীর বামন্দীতে মার্সেল ফ্রিজ কিনে  ঘরভর্তি উপহার পেল লিপিয়ারা।

গাংনীর বামন্দীতে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেল লিপিয়ারা।

মেহেরপুরের গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন উপজেলার রামনগর গ্রামের মোছা: লিপিয়ারা খাতুন।রোববার বিকেলে উপজেলার বামন্দী সবজি বাজারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। মোছা: লিপিয়ারা খাতুন উপজেলার রামনগর গ্রামের মোঃ সেলিম উদ্দিন এর স্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি বলেন, গাংনী উপজেলার বামন্দী একটি ইউনিয়ন অথচ এই ইউনিয়নের জনপ্রিয়তা সবার সামনে তুলে ধরেছে মার্সেল।মার্সেল পণ্য কিনে  এবারই পুরস্কারই নয় এর আগেও অনেকেই এই বামন্দী মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে টাকা সহ অনেকে পুরস্কার পেয়েছেন। এছাড়াও এখনো রয়েছে বিদেশ যাওয়ার সুযোগ, ক্যাশব্যাক ও নগদ উপহার।আপনার মার্সেল ফ্রিজ কিনুন পুরুষ্কার জিতুন। ঘরভর্তি উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে মোছা: লিপিয়ারা খাতুন বলেন, আমি কখনো কল্পনাও করিনি বামন্দীর মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে এত উপহার পাব।আনন্দে আমার বুক ভরে গেছে।এর মধ্যে রয়েছে ফ্রিজ,এসি,কাপড় ধোয়া ওয়াশিং মেশিন সহ আরো অনেক পুরস্কার। আমার দুই মেয়ে রয়েছে।আমরা সবাই এ পুরস্কার ভাগ করে নেব। মার্সেল শোরুমের স্বত্বাধিকার মো: জিয়াদুল ইসলাম লিজন বলেন, মোছা: লিপিয়ারা খাতুন বামন্দী থেকে  মার্সেল ফ্রিজ কিনে পেয়েছেন চার লক্ষ টাকার উপহার সামগ্রী।আমরা তাঁর হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আনন্দিত।আপনারা মার্সেল ফ্রিজ কিনুন উপহার সামগ্রী জিতে নিন।আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমি যেন সব সময় আমার ব্যবসা সঠিকভাবে ধরে রাখতে পারি।আর এই অফার আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।পুরুষ্কার অনুষ্ঠানে জনপ্রিয় মিরাক্কেল খ্যাতো  অভিনেতা আবু হেনা রনি, মার্সেল ডিসট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল,ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো: রবিউল আলম ভূঁইয়া,মার্সেল ডিসট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার মো: আরফান হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় শিল্পী তাদের গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।


কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে লোহার শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওসমান গনি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদী থেকে তাঁর কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।  জানা যায়, উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ওসমান গনির পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর নির্যাতন চালাতো তার ফুফা মো. বাবুল হোসেন। গত প্রায় ১৫ দিন আগে তাঁর ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে শিকল পরিয়ে দেন এবং ওসমান গণি মানুষিক রোগী বলে অপপ্রচার চালাতে থাকেন। গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ফুফা মো. বাবুল এবং তার দোকানের কর্মচারী মাসুম লাঠি নিয়ে ওসমান গণিকে ধাওয়া করেন। এ সময় আতঙ্কিত হয়ে শিকল পরা অবস্থায় ওসমান গণি দৌড়ে পালাতে গিয়ে তিনি নৌকায় ওঠেন। পরে মাসুম তাঁকে ধরতে গেলে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে পানিতে তলিয়ে যান ওসমান। এসময় তাঁকে উদ্ধারের চেষ্টা না করে মাসুম ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। ওই দিন উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। রোববার (১৫ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বাহাদুরসাদী এলাকা সংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মামুন জানান, শনিবার এক যুবক পানিতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পেয়ে তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা নেমে আসায় অভিযান স্থগিত করা হয়। পরদিন পুনরায় অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।        এ বিষয়ে নিহতের ফুফা মো. বাবুল হোসেন বলেন, ওসমান গনি আমার ছেলের মতো। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। অন্যদিকে, বাবুলের দোকানের কর্মচারী মাসুম বলেন, তাকে ধরে বাসায় নেওয়ার সময় সে পালানোর চেষ্টা করে। এ সময় আমি লাঠি নিয়ে তাকে ধাওয়া দিই। সে আমার কাছ থেকে ছুটে গিয়ে নৌকায় ওঠে। সেখানে লাঠি নিয়ে ধরতে গেলে নদীতে ঝাঁপ দেয়। তখন তার কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, ডোমারে শিশুর মৃত্যু, সদরে নারী শ্রমিক নিহত; আহত স্বামীনীলফামারী প্রতিনিধি: সড়কে যেন মৃত্যুর মিছিল! রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ এবং নীলফামারীর ডোমার ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। একদিনে তিনটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নীলফামারী জেলার চারজন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৫ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় দুই জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগরংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহত দুজনসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে ভাড়া নিয়ে বিরোধের একপর্যায়ে কয়েকজন যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আতিক বসুনিয়া নামে এক যাত্রীকে জিম্মি করে রাখার অভিযোগ ওঠে।বাসে থাকা যাত্রী আতিক বসুনিয়া বলেন, তাঁর কাছে টাকা থাকায় অন্যদের নামিয়ে দিলেও তাঁকে নামতে দেওয়া হয়নি। বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে রাখেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে তাঁদের ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আতিকের ভাষ্য, তিনি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস বাসটির পথরোধ করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করেন। তাঁর দাবি, সময়মতো বাসটি আটকানো না হলে তাঁকেও প্রাণ হারাতে হতো।নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ অতিক্রম করার পর অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চাচাকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট কলোনি এলাকায় সকালে অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক শিশু নিহত হয়েছে।নিহত ওমর ফারুক ওই এলাকার মনিরুজ্জামান নুরির ছেলে। সে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল। সকালে সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।অন্যদিকে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর এলাকার শালহাটি নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় বালুর ট্রাকের ধাক্কায় ওই নারী ও তাঁর স্বামী দুর্ঘটনার শিকার হন। এতে নারী শ্রমিকের মৃত্যু হয় এবং তাঁর স্বামী গুরুতর আহত হন।সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগএকই দিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারীর চারজনের প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার অভিযোগ, শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চালকদের দায়িত্বশীলতা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে। এসব দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-

বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কামারপাড়া বাজার এলাকায় গিয়ে সেখানে অবস্থিত ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন শোভাযাত্রায় আসা নেতাকর্মী ও সমর্থকরা। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকির উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে আলহাজ্ব আব্দুল মান্নান ফকির বলেন, "সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য জননেতা আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী আমি কাজ করতে চাই। তিনি যদি আমাকে ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেন, তাহলে তাঁর নেতৃত্বে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব।"তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এদিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী মতবিনিময় সভাকে কেন্দ্র করে দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ কর্মসূচিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকিরের প্রার্থিতা প্রত্যাশার একটি প্রকাশ্য প্রচার কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।


শ্যামনগরে বালুমহল নিয়ে অপপ্রচার অভিযোগ  সংবাদ মাধ্যমকে তথ্য যাচাইয়ের আহ্বান।

শ্যামনগরে বালুমহল নিয়ে অপপ্রচার অভিযোগ সংবাদ মাধ্যমকে তথ্য যাচাইয়ের আহ্বান।

সম্প্রতি কয়েকটি পত্রিকায় “কপোতাক্ষ-খোলপেটুয়া নদে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের কোটি কোটি টাকার বালু লুট” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর, মানহানিকর এবং আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে আমি মনে করি।প্রকাশিত সংবাদে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নির্ভরযোগ্য নথিপত্র কিংবা আইনগত সিদ্ধান্ত ছাড়াই আমাকে কথিত বালু লুট সিন্ডিকেটের প্রধান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি আমার মালিকানাধীন বলে দাবি করে প্রায় ৫০ লাখ টাকার বালু মজুত, অবৈধ বালু বিক্রি এবং ৮-১০টি ডাম্পার ট্রাকে বালু সরবরাহের মতো গুরুতর অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা কী, তার পক্ষে কী প্রমাণ রয়েছে এবং কার বক্তব্যের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে তা সংবাদে স্পষ্ট করা হয়নি। আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুত কিংবা বাণিজ্যের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অথচ কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই, আমার বক্তব্যের পূর্ণাঙ্গ উপস্থাপন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য ছাড়াই আমাকে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই কি তাঁকে অপরাধী হিসেবে সংবাদে প্রতিষ্ঠিত করা যায়? কারও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁকে বিতর্কিত করার অধিকার কোনো সংবাদমাধ্যমের নেই। সংবাদ প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, তেমনি সেই স্বাধীনতার সঙ্গে সত্যতা যাচাই, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য যথাযথভাবে প্রকাশের বাধ্যবাধকতাও রয়েছে।  আমি আরও স্পষ্ট করে বলতে চাই, নদী ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের যেকোনো আইনানুগ অভিযানকে আমি স্বাগত জানাই। প্রকৃতপক্ষে যারা অবৈধভাবে বালু উত্তোলন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসন আমার বিরুদ্ধেও তদন্ত করতে পারে। তবে তদন্তের আগেই সংবাদপত্রের পাতায় কাউকে অপরাধী বানিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকাশিত সংবাদে আমার বক্তব্যের যে অংশ তুলে ধরা হয়েছে, তাতেও পুরো বিষয়টির যথাযথ প্রেক্ষাপট প্রতিফলিত হয়নি। আমি স্পষ্টভাবে জানিয়েছি, দীর্ঘদিন ধরে একটি চক্র কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছে। কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত। অথচ আমার বক্তব্যের এই গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করে আমাকে কেন্দ্র করেই সংবাদটি সাজানো হয়েছে। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর সম্পাদক ও প্রকাশকদের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রকাশিত সংবাদের প্রতিটি অভিযোগের স্বপক্ষে তথ্য-প্রমাণ প্রকাশ করুন। অন্যথায় আমার সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।সত্য প্রকাশ হোক, অপপ্রচার নয়। প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ হোক, ব্যক্তিগত আক্রমণ নয়।প্রতিবাদকারীজি. এম. হাবিবুল্লাহযুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলশ্যামনগর, সাতক্ষীরা।


নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়ার দিক নির্দেশনায়, এস আই, কাইয়ূম সঙ্গীয় ফোর্স সহ ১৪ইং নভেম্বর শনিবার,,মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪জন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করে।আটককৃতদের নাম, ১/কবির,(৩৩) পিতা:আতাবুর রহমান, গ্ৰাম:খৈশাখালী, শিবপুর, নরসিংদী,২/আশরাফুল (১৯)পিতা :আতাবুর রহমান, গ্ৰাম :খৈশাখালী, শিবপুর, ৩/আহসান উল্লাহ(২২)পিতা:হানিফ মিয়া,গ্ৰাম:নোয়াদিয়া, পশ্চিমপাড়া, শিবপুর, রিফাত (১৯)পিতা:মনির হোসেন,গ্ৰাম :(নোয়াবাদ,)করিমপুর, আলমগীর মেম্বারের বাড়ি, থানা:রায়পুরা, নরসিংদী।তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায়, জিডি নং ৬৭৮/১৪/১১/২৬ইং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)১০(ক)/৪১ধারায় অপরাধ প্রমাণিত।শিবপুর মডেল থানা সূত্রে জানা যায়,এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


বীরগঞ্জে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘উদ্যোগ কর্মসূচি’ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি বীরগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের উপপরিচালক মুশফিকুর রহমান।এ সময় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক,কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন । কর্মশালায় উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ কর্মসূচির আওতায় সারাদেশে ৫ হাজার নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের বয়স সর্বোচ্চ ২৮ বছর নির্ধারণ করা হয়েছে।কর্মশালায় তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, নতুন ব্যবসায়িক ধারণা বিকাশ, সম্ভাবনাময় উদ্যোগ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। চাকরির পেছনে না ছুটে তরুণদের নিজস্ব উদ্যোগে ব্যবসা ও প্রতিষ্ঠান গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকিং খাতের সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা ও সহজ অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  তারা আরও বলেন, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তার আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে বেকারত্ব কমাতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মশালায় তরুণদের নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, উদ্যোগ গ্রহণের সাহস এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে বীরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।


কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে নতুন এ অফিস কক্ষের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিকল্পিত বিন্যাস সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে নির্মিত এ অফিস কক্ষটি এখন থেকে পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক সমন্বয় এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় নতুন এ কক্ষটি সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর

চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর

১৫/১১/২০২৬ রবিবারচুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।​রবিবার (১৫ই নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। ​প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। ​একই প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে রদবদল ও পদায়ন করা হয়। এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে (পরিচিতি নম্বর-১৬৩৬১) গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে (পরিচিতি নম্বর-১৬৮০৪) হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাছনরাজার পৌপূত্র(উত্তরাধিকারী) সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘরোয়াভাবে তার কবরস্থানে পুষ্পপমাল্য অর্পণ  এবং দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মরহুমের আপন বড়ভাই সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্ব তার অসংখ্য ভক্ত অনুরাগীরা শহরের তেঘরিয়া(সাব বাড়ি) এলাকায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী,দেওয়ান সালাদীন রাজা চৌধুরী,সমাজ সেবক পারভেজ আহমেদ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ বজলৃুর রহমান,সাবেক পৌর কমিশনার আহমদ নুর প্রমুখ।উল্লেখ্য ২০০৭ সালের আজকের ঐদিনে প্রয়াত সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদ্দীন স্ত্রী তাহেরা চৌধুরী ,ছোট ছেলে কাহলিল জিবরান ও তার গাড়ি চালক কবিরকে কে নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জে আসার পথে বাক্ষ্রণবাড়িয়ার সরাইল নামক স্থানে সড়ক র্দূঘটনায় সবাই নিহত হন। এছাড়াও বড়ছেলে ফিদেল নাহিয়ান এ সময় গুরুতর আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে গিয়ে সুস্থ হন।


দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

দক্ষ ও পেশাদার সাংবাদিক তৈরির প্রত্যয়ে নতুন প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম দেবীগঞ্জ সংবাদ। রোববার (১৫ নভেম্বর) দেবীগঞ্জ পৌর সদরের শহীদ সাজু লাইব্রেরির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন দেবীগঞ্জ সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক সিরাতুল মোস্তাকিম।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও চ্যানেল ওয়ানের পঞ্চগড় জেলা প্রতিনিধি আবু নাঈম এবং আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল।দিনব্যাপী কর্মশালায় প্রতিনিধিদের সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, মোবাইল সাংবাদিকতা এবং সাংবাদিকতার অন্যান্য বুনিয়াদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।     প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক জাকির হোসেন কবির রাজু এবং দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন। পরে তাঁরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।


যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার, রয়েছে সাজা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা

যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার, রয়েছে সাজা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।শনিবার (১৪ নভেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্তর বিরুদ্ধে একটি সাজা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি  ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল।