ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সারাদেশে আওয়ামী লীগের জ্বালাও পোরাও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বহরপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহরপুর ইউনিয়ন শাখা।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর বাজারে বহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।    

পথসভায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির বহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিশ্বাস মঞ্জু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল মন্ডলসহ বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পথসভায় বক্তব্য রাখেন। 

সন্ধ্যায় বহরপুর বাজার বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে পথসভা অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি বহরপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় নেতৃবৃন্দ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মোহাম্মদ সুমন বলেন, আওয়ামী লীগের সৃষ্ট নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি রাজপথে থেকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। কোনো ধরনের নৈরাজ্য, ভয়ভীতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা বরদাশত করা হবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। বহরপুর ইউনিয়নের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো অপশক্তির কাছে মাথানত না করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সারাদেশে আওয়ামী লীগের জ্বালাও পোরাও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বহরপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x